ভারতের আরও দুই জলাভূমি রামসার তালিকায় যুক্ত হল

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তর প্রদেশ ও গুজরাটের দুই এলাকা ভারতের রামসার তালিকায় যুক্ত হল। উত্তর প্রদেশের পাটনা পাখিরালয় ও গুজরাটের ছারি ধান্দ কে নিয়ে রামসার তালিকায় এই জলাভূমির সংখ্যা হল আটানব্বই।
কুচ ও বান্নির মাঝে থাকা ছারি ধান্দ বর্ষায় বানভাসি হয়ে যায়। প্রচুর সবজি, ওষধি গাছ, পাখিদের চারণ ভূমি এই অঞ্চল রাজ্যের অন্যতম পরিবেশ রক্ষার সহায়কও।
উত্তর প্রদেশের পাটনা পাখিরালয় পাখি ও জীব বৈচিত্র্যময় এক অঞ্চল। ধর্মীয় পর্যটন, প্রকৃতি ভিত্তিক বিনোদনের এক আকর্ষণীয় কেন্দ্র বলে প্রকাশ।
উল্লেখ্য, পুর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি ও রামসার প্রকল্পের অন্তর্ভুক্ত, যেখানে বেআইনিভাবে বহু জমি হস্তান্তরের অভিযোগ উঠেছে। আনন্দপুরের সাম্প্রতিক বিধ্বংসী অগ্নিকান্ডর ঘটনা যা সামনে এনেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*