রোজদিন ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে গেছেন ব্রিটেনের আওয়ামী লিগ প্রতিনিধিরা। গত ২১ জানুয়ারি পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল লন্ডন থেকে আসেন। ২৬ জানুয়ারি তাঁরা ফিরে যান। সপ্তাহ ব্যাপী ভারত সফরের মাঝে দিল্লিতে তাঁরা শেখ হাসিনার সঙ্গেও দেখা করেন। ব্রিটেনের আওয়ামী লিগ সভাপতি জালালুদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আনোয়ারাজ্জুমান চৌধুরী, আহাদ চৌধুরী ও জামাল খান প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
কঠোর নিরাপত্তার মধ্যে তাঁদের কথা হয়। এমনকি মোবাইল ফোন, ব্যক্তিগত জিনিসও নিয়ে যেতে দেওয়া হয়নি।
সূত্রের খবর, শেখ হাসিনা শারীরিক ভাবে সুস্থ আছেন, আগের থেকে একটু ওজন কমেছে বলে তাঁদের মনে হয়েছে।
ভারত সরকার শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তা সব রকম সুব্যবস্থা করেছে, যা দেখে খুশি তাঁরা। প্রায় পাঁচ ঘণ্টা তাঁরা সেখানে ছিলেন, হাসিনার সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দলের সর্বোচ্চ নেত্রীর সঙ্গে ব্রিটেনের আওয়ামী লিগ নেতাদের বৈঠক তাৎপর্য পূর্ন বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
ওই নির্বাচনে সরকারিভাবে আওয়ামী লিগ প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও নির্দল হিসাবে অনেকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
এখন অবধি যা খবর, প্রয়াত খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ও বিএনপি ক্ষমতায় আসতে পারেন বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment