দশে দশ

Spread the love
  1. তালিকা পরিমার্জন এবং আসন্ন ভোটের প্রশাসনিক প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, সেই নিয়ে নজরদারি করার কাজেই ১৯৮৮ সালের ব্য়াচের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন কে মিশ্রকে দায়িত্ব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
  2. শুনানিতে হাজির হওয়া মোট ভোটারের মধ্যে প্রায় ১৩ লক্ষ ভোটারের নথি আপলোড করা এখনও বাকি রয়েছে।
  3. ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার বিকেল ৫টার মধ্যে সমস্ত ডিইও-কে ব্যক্তিগতভাবে যাচাই করতে হবে যে, আপলোড করা সমস্ত নথি অনুমোদন পাওয়া তালিকা অনুযায়ী আছে কি না।
  4. স্বাস্থ্যসাথী বাধ্যতামূলকভাবে নিলেই বেসরকারি হাসপাতালগুলি পাবে বিল্ডিং রুলে ছাড়, বাজেট প্রস্তাবে এমনই সিদ্ধান্ত গ্রহণ করল কলকাতা পুরসভা।
  5. তেলঙ্গনার রাসায়নিক কারখানায় ফের দুর্ঘটনা। শনিবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠল ইয়াদাদরি ভুবনাগিরি জেলা। আহত কমপক্ষে ৬।
  6. শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম।
  7. আগামী সোম বা মঙ্গলবার সংসদ সদস্যরা শপথ নিতে পারেন। সে দিনই নতুন প্রধানমন্ত্রী পদে তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন বলে জানা যাচ্ছে।
  8. ন্যাশনাল এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ের টোল আদায়ের নিয়মে আসছে বড় পরিবর্তন। অসম্পূর্ণ হাইওয়ে বা এক্সপ্রেসওয়ের জন্য আর গুণতে হবে না সম্পূর্ণ টোল। ১৫ ফেব্রুয়ারি থেকে লাগু হতে চলেছে এই নয়া নিয়ম।
  9. পড়ুয়াদের সামনেই এক মিড-ডে মিল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই খুনের ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের কাংরা জেলার একটি সরকারি প্রাইমারি স্কুলে। খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
  10. পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে মাদক পাচার করা হয়। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে জম্মু-কাশ্মীরের কাঠুয়া এলাকার পুলিশ। ধৃতদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*