আজ দুপুরে প্রকাশিত হবে এসআইআর তালিকা

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর প্রক্রিয়া শুরুর চার মাস পর আজ, শনিবার  ভোটার তালিকা প্রকাশিত হবে। দুপুরে কমিশনের ওয়েবসাইট ও অ্যাপ-এ দেখা যাবে তালিকা। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, আজ তালিকা প্রকাশ হলেও, তা চূড়ান্ত নয়। জানা গেছে, আজকের তালিকায় ৭ কোটি ৮ লক্ষ মানুষের নাম থাকতে পারে। সকলের নামই থাকবে আজকের লিস্টে।  তিনটি ক্যাটেগরি থাকবে তালিকায়।  শুধু নামের পাশে লেখা থাকবে স্টেটাস। কে যোগ্য, কাদের তথ্য এখনও যাচাই হয়নি, তা এই স্টেটাস দেখে জানা যাবে বর্তমান অবস্থা। তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। যদি সেই লিস্টে নাম থাকে, তবেই আপনি ভোট দিতে পারবেন। ওই লিস্ট থেকে নাম বাদ গেলে, ভোট দিতে পারবেন না। শোনা যাচ্ছে, আপাতত এই সংখ্যাটা ৬০ লক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*