দশে দশ

Spread the love
  1. জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাকে গুলি করে খুনের চেষ্টা, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন । এনএসজি নিরাপত্তা পেরিয়ে তাঁকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয় বলে অভিযোগ।  অভিযুক্তকে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।
  2. পেট্রোলিয়াম মন্ত্রকের যৌথ সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, এলপিজি সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে অযথা চিন্তার কিছু নেই। দেশের প্রায় সর্বত্র আড়াই দিনের মধ্য়ে থাকা স্বাভাবিক ডেলিভারি প্রক্রিয়া বজায় রয়েছে। পাশাপাশি, ভারতে অপরিশোধিত তেল সরবরাহ অব্যাহত রয়েছে।
  3. পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, হরমুজের পরিবর্তে বিকল্প পথে অপরিশোধিত তেল সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি, সরকারি তৎপরতায় বেড়ে গিয়েছে ২৫ শতাংশ এলপিজি উৎপাদন।
  4. বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠকে বসবে সিইও দফতর। বিচারাধীন ভোটারদের সমস্যা মেটাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শে  ট্রাইবুনাল বেঞ্চ তৈরির নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
  5. তারাতলা রোডে জলের ভালভ ফেটে বিপত্তি। গোটা রাস্তায় জল থৈ থৈ অবস্থা। বুধবার রাতে আচমকা এই ঘটনা ঘটে ৮০ নম্বর ওয়ার্ডে।
  6. চালসা রেঞ্জের খরিয়ারবন্দর জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। জঙ্গলের আগুন নেভাতে ঘটনাস্থলে বনকর্মী, পরিবেশপ্রেমী ও দমকল বাহিনী।
  7. বৃহস্পতিবার সকালে নয়ডার ফেজ-১ থানার অন্তর্গত সেক্টর-৪-এ অবস্থিত ক্যাপিটাল পাওয়ার সিস্টেম লিমিটেড কোম্পানিতে আগুন লেগে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ ও দমকল। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে খবর।
  8. বুধবার গভীর রাতে দিল্লির উত্তম নগর এলাকায় ঝুপড়ি বস্তিতে আগুন লাগে। প্রায় ৩০০ থেকে ৪০০টি ঝুপড়ি পুড়ে যায়।
  9. ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান  যুদ্ধ থামাতে রাজি বলে জানিয়েছেন। তবে এই জন্য তিনটি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।
  10. ইরানের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন — এই যুদ্ধের অবসানের একমাত্র উপায় হল ইরানের বৈধ অধিকার, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি স্বীকৃতি দেওয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*