- যে সংস্থা নিরপেক্ষ নির্বাচন করতে চাইছে, তাদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে। এরকম ব্যবহার ভারতীয় সেনার সঙ্গেও হয়েছে। বালাকোট স্ট্রাইকের সময়েও প্রশ্ন তুলেছিল তৃণমূল।
- কিছু লোক ভাবছেন, পরিবর্তন সম্ভব নয়। কিন্তু মানুষ যখন চেয়েছে, সেটা আটকানোর ক্ষমতা কারও নেই। বাংলার মানুষ যখন জেগে উঠেছে, তখন ইতিহাস বদলেছে। এ বার সেই আত্মবিশ্বাস আমি দেখতে পাচ্ছি।
- লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে মুক্তি দিচ্ছে কেন্দ্র। জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তাঁকে আটকের সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে।
- নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করল আরও দু’টি তেলবাহী ভারতীয় জাহাজ। প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছে শিবালিক এবং নন্দা দেবী।
- গিরিশ পার্কে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আহত মন্ত্রী শশী পাঁজা-সহ দু-দলের কর্মী-সমর্থকরা।
- মন্ত্রী শশী পাঁজার উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। X পোস্টে তিনি লেখেন, ‘এটা শুধু একজন মহিলাকে আক্রমণ নয়। বাংলার প্রত্যেক মহিলার উপরে আক্রমণ।’
- সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে বলেন, ‘ওদের জন্যই গ্যাস সংকট। LPG মানে এখন লাপাতা গ্যাস।’
- স্বরুপনগর থানার হাকিমপুর সীমান্ত থেকে গ্রেফতার দুই বাংলাদেশি নাগরিক। অভিযুক্তদের নাম বিবেক মণ্ডল ও নজরুল ইসলাম।
- পূর্ব বর্ধমানের গলসির রামনগরে আত্মঘাতী আলুচাষি বুলবুল মণ্ডল (৩৪)। পরিবারের দাবি, আলুর দাম না পাওয়ার আতঙ্কে এই ঘটনা।
- বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে খুনের ঘটনায় নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ফিলিপ সাংমা নামে আরও একজনকে।

Be the first to comment