- পশ্চিমবঙ্গে ২ দফায় নির্বাচন হবে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ মে ২০২৬। প্রথম দফায় ১৫২ টি আসন এবং দ্বিতীয় দফায় ১৪২ টি আসনে ভোট হবে।
- এখনও পর্যন্ত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার পশ্চিমবঙ্গে। পরে সাপ্লিমেন্টারি তালিকাও যুক্ত হবে।
- স্বচ্ছ ভোটের স্বার্থে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং। ফেক নিউজ যাতে না ছড়ানো হয়, সতর্ক করল কমিশন।
- ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে বলবৎ হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণ বিধি।
- কেরলে ১ দফায় ভোট ৯ এপ্রিল, গণনা ৪ মে ২০২৬
- পুদুচেরিতে ১ দফায় ভোট ৯ এপ্রিল, গণনা ৪ মে ২০২৬
- অসমে ১ দফায় ভোট ৯ এপ্রিল, গণনা ৪ মে ২০২৬
- তামিলনাড়ুতে ১ দফায় ভোট ২৩ এপ্রিল, গণনা ৪ মে ২০২৬
- রবিবার রাজ্যের পুরোহিত ও ইমাম মোয়াজ্জেনদের আর্থিক সহায়তা বাড়ালেন মুখ্যমন্ত্রী।
- এ দিন এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের পুরোহিত ও মোয়াজ্জেনদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই সম্প্রদায়ের মানুষ আমাদের আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে সচল রাখে।
- ভাতা বৃদ্ধির ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন।’
- রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বকেয়া DA দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
- এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের ‘মা-মাটি-মানুষ’ সরকার তার সকল কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মী, এবং পঞ্চায়েত, পুরসভা ও অনুদান-প্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি। আমাদের অর্থ দপ্তর কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে বর্ণিত পদ্ধতি অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস থেকে সকলেই তাঁদের ‘রোপা ২০০৯-এর বকেয়া মহার্ঘ ভাতা পেতে শুরু করবেন।
- ইজ়রায়েল দাবি করেছে, বেইরুটে হেজ়বোল্লা-র এলিট রাদওয়ান ফোর্সেস এর ‘কমান্ড সেন্টার’-এ হামলা চালানো হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলিকেও লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে ইজ়রায়েল।
- ইজ়রায়েলের সঙ্গে যোগসাজশের সন্দেহে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Be the first to comment