রোজদিন ডেস্ক :
বর্ধমানের কালনায় আলু কৃষকের আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গতকাল ট্রাক্টরের ঘরে শৈলেন ঘোষের (৭৮) গলায় ফাঁস দেওয়া দেহ পরিজনরা উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। আলুর দাম না পাওয়ায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়।
সম্প্রতি দাম না পেয়ে আরও এক আলু কৃষক আত্মঘাতী হয়েছেন। কৃষকদের অভিযোগ, ফড়েদের জন্য তাঁরা দাম পাচ্ছেন না। এই সব নিয়ে উদ্বেগ, আতঙ্কে আছেন কৃষকরা।

Be the first to comment