আর জি কর, বিচারবিভাগীয় তদন্তের দাবি

Spread the love

রোজদিন ডেস্ক : 
আর জি কর হাসপাতালে লিফটে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবি উঠলো। সরকারি চিকিৎসকদের সংগঠন এএইচএসডি এই দাবিতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন। তাঁদের অভিযোগ, প্রশাসনিক গাফিলতি, দায়বদ্ধতার অভাব ইত্যাদি এই মর্মান্তিক ঘটনার মূল। সংগঠনের সাধারণ সম্পাদক উৎপল ব্যানার্জি এই ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেন, তাঁরা এতে নীরব থাকতে পারেন না।
শুক্রবারের এই মর্মান্তিক ঘটনায় কর্মরত বিচারপতিকে দিয়ে নিরপেক্ষ, স্বচ্ছ তদন্তের দাবি জানান তাঁরা।
রক্ষণাবেক্ষণের অভাব, শুন্য দায়বদ্ধতা, প্রচার বেশি, কাজ কম, আর্থিক সুবিধা না দেওয়া ইত্যাদি বিষয়ে উল্লেখ করেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতে সারা রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে অডিটের দাবি করেন তিনি।
সংশ্লিষ্ট লিফট সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেন।
এই মর্মান্তিক ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অন্দরের ছবি প্রকট হয়েছে। যা উচ্চ পর্যায়ের অনুসন্ধান করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে চিকিৎসক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*