রোজদিন ডেস্ক :
রাজ্যে আর ও ১৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এই বিপুল নিরাপত্তা বাহিনী আনা হচ্ছে৷ ইতিমধ্যেই রাজ্যে নির্বাচন ঘোষণার আগেই ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করছে নির্বাচন কমিশন।
রাজ্যের সিআরপিএফের আইজি শলভ মাথুরকে এই বাহিনী মোতায়েনের কো অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেছেন। ভোটারদের মনে সাহস যোগানোই এই বাহিনীকে আনার প্রধান উদ্দেশ্য। কমিশন চায় সব ভোটার নিজের পছন্দ মত প্রার্থীকে ভোট দিন।

Be the first to comment