কেরালায় ডাঃ বন্দনা দাস হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন শিক্ষককে

Spread the love

রোজদিন ডেস্ক : 
কেরালায় হাসপাতালে তরুণী চিকিৎসক বন্দনা দাস হত্যা মামলায় প্রাক্তন শিক্ষক জি সন্দীপকে ত্রিশ বছর কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল কোল্লামের আদালত।
উল্লেখ্য, ২০২৩ সালের ১০ মে অভিযুক্ত সন্দীপকে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। তাঁকে চিকিৎসা করার সময় আচমকাই এক জোড়া সার্জিক্যাল ছুরি নিয়ে তিনি তরুণী চিকিৎসক বন্দনা দাসের ওপর চড়াও হয়ে এলোপাথারি কোপ মারেন। তাঁর আর্ত চিৎকারে অন্যরা রক্ষা করতে এলে তাঁদের ও আক্রমণ করেন সন্দীপ।
হাড়হিম এই হত্যাকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়৷ অভিযুক্তর মানসিক সুস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে ও মেডিকেল পরীক্ষার পর আদালত তা নাকচ করে তাঁকে দোষী সাব্যস্ত করে।
পেশায় শিক্ষক সন্দীপ তাঁকে হাসপাতালে নিয়ে আসার সময় পুলিশ, এক ব্যক্তিকেও আক্রমণ করেছিলেন।।
এর আগে জরুরি নম্বরে ফোন করে তিনি পুলিশের সহায়তা চাইলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তরুণী চিকিৎসক বন্দনা দাস কোত্তারাক্কারা তালুক হাসপাতালে প্রশিক্ষণরত ছিলেন। তাঁর এই ভয়ংকর, মর্মান্তিক হত্যায় কেরালা স্তম্ভিত হয়ে গেছিল।
বিচারপতি অভিযুক্ত সন্দীপকে সারা জীবন কারাবন্দি থাকার নির্দেশ দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*