- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সন্ধ্যা ৬ টায় লোক ভবনে রাজ্যপাল আর এন রবি সঙ্গে দেখা করতে যাবেন।
- রবিবার ভবানীপুরে কর্মীসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা ৭টায় ভবানীপুরের ৮২ নম্বর ওয়ার্ডে কর্মীসভা করবেন তিনি।
- আগামী ২৪ মার্চ উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করবেন মমতা বন্দোপাধ্যায়। ২৪ মার্চ (মঙ্গলবার) ময়নাগুড়িতে সভা করবেন তিনি। এছাড়াও মাটিগাড়া-নকশালবাড়ি, আলিপুরদুয়ারে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।
- টিকিট না পেয়েই বিস্ফোরক নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু। টাকা না দেওয়ার জন্যই প্রার্থী করা হয়নি তাঁকে, বলে মন্তব্য করেছেন তিনি।
- নারায়ণগড়ের বিজেপি প্রার্থীকে বদলানোর দাবি নিয়ে, খড়্গপুরে জেলা বিজেপির সদর অফিসে ভাঙচুর চালালেন বিজেপি কর্মীরা।
- উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার কারোলা গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক গৃহবধূ।
- আরজি কর হাসপাতালে লিফটে আটকে যুবকের মৃত্যুর ঘটনায় ধৃতদের শনিবার শিয়ালদহ আদালতে তোলা হয়।
- পুলিশ জানায়, যখন অরূপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবার প্রাণে বাঁচতে যুঝছেন, তাঁদের নিরাপত্তার দায়িত্বে যাঁরা, সেই লিফটম্যানরা গান শুনতে ব্যস্ত ছিলেন।
- আর জি করে গতকাল মর্মান্তিকভাবে নিহত যুবক অরূপ ব্যানার্জির বাড়িতে আজ কংগ্রেসের এক প্রতিনিধি দল যান।
- বেড়াল পুষতে বাধা, অভিমানে আত্মঘাতী হায়দ্রাবাদের তরুণী চিকিৎসক
- পদত্যাগ করলেন পাঞ্জাবের পরিবহণমন্ত্রী লালজিৎ সিং ভুল্লার।
- অসমের বিধানসভা ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। শনিবার প্রথম দফায় ১৭ প্রার্থীর নাম ঘোষণা হয়েছে।
- নবরাত্রিতে ‘কুট্টু কা আটা’ খেয়ে উত্তরপ্রদেশে গুরুতর অসুস্থ হয়েছেন ৮৫ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
- মলদ্বীপে স্পিড বোট উল্টে জখম হয়েছেন রেমন্ড গ্রুপের চেয়ারম্যান গৌতম সিংঘানিয়া।
- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্ব জ্বালানির সঙ্কট পরিস্থিতিতে ইরানের থেকে তেল কেনায় দেশগুলিকে ছাড় দেওয়া হচ্ছে।

Be the first to comment