অসমে বিধানসভা নির্বাচনে ১৭ প্রার্থীর তালিকা ঘোষণা করলো টিএমসি

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের শাসক তৃণমূল অসম বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছে৷ রাজ্যের বাইরে দলের সম্প্রসারণ, প্রভাব বৃদ্ধি এর উদ্দেশ্য।
১৭ জনের তালিকায় অসমে দলের সহ সভাপতি দুলু আহমেদ আছেন। তিনি চামারিয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য অসমে বিজপির সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের লড়াই নিয়ে ইতিমধ্যেই অসমের রাজনৈতিক আসর সরগরম হয়ে উঠেছে। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ওই রাজ্যে ঘুরেও এসেছেন।
অসমের কোকরাঝাড়ের তৃণমূলের প্রার্থী হয়েছেন উদংশ্রী নারজারি, বিলাসপাড়ায় মোমিনুর ইসলাম, অভয়পুরে কৌশিক রঞ্জন দাস, বাজালিতে কল্যানী কলিতা, গোরেশ্বরে রাজন চৌহান, সোনাই-এ শাহজাহান, কাটিগোড়ায় ফজিউর রহমান লসকর প্রমুখ আছেন।
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) পক্ষেও তিনটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে এআইইউডিএফের বিধায়ক আমিনুল ইসলাম আছেন, যিনি সম্প্রতি এই দলে এসেছেন। তাঁর নির্বাচনী কেন্দ্র মানকাছার থেকেই তিনি ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল তাঁর মনোনয়ন পত্র পেশ করেছেন। গত পঁচিশ বছর ধরে তাঁর জিতে আসা জালুকবাড়ি কেন্দ্র থেকেই তিনি এবারও ভোট দাঁড়াবেন। ১৯৯৬ সালে প্রথম ভৃগু কুমার ফুকনের বিরুদ্ধে প্রার্থী হয়ে বিজয়ী না হলেও ২০০১ সাল থেকে এক টানা এখান থেকেই জয়ী হয়ে এসেছেন তিনি।
আগামী ৯ এপ্রিল ১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*