আজ রাজ্যে অমিত শাহ, প্রকাশ করবেন বিজেপির সংকল্পপত্র

Spread the love

রোজদিন ডেস্ক : আজ শুক্রবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বিজেপির সংকল্পপত্র প্রকাশিত হতে চলেছে। সংকল্পপত্র প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উপলক্ষে এদিনই রাজ্যে আসছেন তিনি।

রাজ্যে পা দেওয়ার আগে ফের তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন শাহ। এছাড়া একাধিক কর্মসূচিও রয়েছে তাঁর। রাজ্যে একাধিক জনসভা ও রোড শোও করবেন বলে জানা গিয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে অমিত শাহ লেখেন, তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ বাংলা এখন পরিবর্তন চাইছে। আজ কলকাতায় তৃণমূল কংগ্রেসের ‘ভয়ের রাজ’ থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে বিজেপির ‘সংকল্প পত্র’ প্রকাশ করব। এরপরে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জনসভা এবং খড়গপুরে রোড শো করব। রাজ্যের ভাই-বোনদের মধ্যে থাকার জন্য আমি উৎসুক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*