সল্ট লেকের জুরিডিক্যাল সায়েন্সে কেরলমের পড়ুয়া আত্মঘাতী! চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : সল্ট লেকের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সের এক পড়ুয়ার রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। সুদূর কেরালামের এর্নাকুলামের পড়ুয়া জুবিন জর্স আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। তিনি বহুতল এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। এই মর্মান্তিক খবরে ওখানে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। কেন এই মেধাবী আইনের পড়ুয়া আত্মহত্যা করলেন, পুলিশ তার তদন্ত করছে। মৃত ছাত্রর বাড়িতে খবর দেওয়া হয়েছে।
সল্ট লেকের এই জাতীয় আইন বিশ্ববিদ্যালয় অত্যন্ত নামী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শুধুমাত্র মেধাই ভর্তির একমাত্র মাপকাঠি। সুদূর কেরালাম থেকে পড়তে আসা তরুণটি কেন এই পথ বেছে নিলো তা নিয়ে সহপাঠীরাও বিস্মিত।
এই অকাল মৃত্যু ঘিরে গোটা বিশ্ববিদ্যালয়ে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*