রোজদিন ডেস্ক : বিহারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন নীতিশ কুমার। আজ লোক ভবনে গিয়ে তিনি রাজ্যপালকে তাঁর ইস্তফা পত্র পেশ করেন। তা গৃহীত হয়েছে বলে জানা গেছে।
বিহারের দশ বারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগের ফলে এবার সেখানে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের যাত্রা শুরু হোল। এনডিএ জোটে থেকে কম বিধায়ক পদ পেলেও বিহারের জনপ্রিয় নেতা নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরায়নি বড় শরিক বিজেপি। নীতিশ কুমার রাজ্যসভার সাংসদ হওয়ায় মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁর বিদায় নিশ্চিত হয়ে যায়।
তাঁর আমলের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বলে রাজনৈতিক মহল মনে করেন। যদিও এখন অবধি সরকারি ভাবে তাঁর নাম ঘোষণা হয়নি। সূত্রের খবর, এক মহিলা নেত্রীর নামও বিবেচনা করা হচ্ছে।
আজ উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, জে ডি ইউর জাতীয় সভাপতি সঞ্জয় ঝা, রাজ্যের মন্ত্রী বিজয় চৌধুরী কে নিয়ে লোক ভবনে যান বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তাব সুপারিশ করেন।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ বিজেপি নেতারা লোক ভবনে যাওয়ার আগে তাঁর সঙ্গে দেখা করেন।
নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী পদ থেকে বিদায়ে তাঁর দল সহ আমজনতার বড় অংশই দুঃখিত। দীর্ঘ টালবাহানার পর নীতিশ কুমারের পুত্র নিশান্ত কুমার রাজনীতিতে যোগ দিয়েছেন। কিন্তু নীতিশ কুমারের শূন্য স্থান কে পূরণ করবেন, তাই নিয়ে দলে উদ্বেগ দেখা দিয়েছে।

Be the first to comment