পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন জেডিইউ প্রধান নীতীশ কুমার।
  2. অমিত শাহ বলেন, ‘পুনর্ভবা নদীকে ডাম্পিং গ্রাউন্ড বানিয়েছে তৃণমূল। তা পরিষ্কার করে আবারও পুনর্ভবা করব আমরা। গোরু পাচার, সোনা পাচার করা হয় উত্তরবঙ্গ দিয়ে। বিজেপি সরকার এলে সব বন্ধ করা হবে। আমরা কৃষকদের জমিকে ডুবতে দেব না।’
  3. অমিত শাহ বলেন, বিজেপির সরকার হলে প্রত্যেক দিদির ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে পাঠাবে বিজেপির সরকার। প্রত্যেক প্রসূতি মহিলাকে ২১ হাজার টাকা দেওয়া হবে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থাও রাখবে বিজেপি। ৫ অগস্টের পর থেকে কোনও সরকারি বাসে আপনাদের টিকিট কাটতে হবে না।
  4. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হুমায়ুন কবীর দিদিরই এজেন্ট। ওকে সঙ্গে নিয়ে বাংলার মাটিতে বাবরি মসজিদ বানাতে চায় দিদি। কিন্তু বিজেপি সরকার বাংলার জমিতে বাবরি মসজিদ বানাতে দেবে না। দিদির সময় শেষ। বাংলার জমিতে কিছুতেই বাবরি মসজিদ বানাতে দেবো না।
  5. ক্ষমতায় এলে রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করে বিশেষ তকমা দেওয়ার প্রতিশ্রুতি শাহের।
  6. রায়গঞ্জের সভা থেকে রাহুলের নিশানায় তৃণমূল ও বিজেপি দুই দলই। তিনি বলেন, মমতাই তো বন্ধ করে দিয়েছে শিল্প। এ বার মোদী সারা ভারতে করবে। বাংলার দ্বিগুণ ক্ষতি হবে।
  7. রাহুলের গান্ধির তোপ, পশ্চিমবঙ্গে বিজেপিকে সুযোগ করে দিয়েছে তৃণমূল। কেন্দ্র টাকা দেয় না আর তৃণমূলও কোনও কাজ করে না।
  8. তমলুকের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৫৫০ অফিসারকে বাংলার বাইরে পাঠিয়ে দিয়েছে। বেছে বেছে বিজেপি ঘনিষ্ঠ অফিসারদের নিয়ে এসেছে। বিজেপির কথা না শুনলে তৃণমূল লোকেদের অ্যারেস্ট করতে বলছে।
  9. পিংলার সভা থেকে তোপ মমতা বলেন, নয়ডা জ্বলছে আর যোগীবাবু বাংলায় এসে বলছেন বুলডোজ়ার চলবে।
  10. কোচবিহারে এ.বি.এন শীল কলেজ গ্রাউন্ড থেকে পুরাতন পোস্ট অফিস মোড় পর্যন্ত রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  11. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, ২১২ কিমি লম্বা দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন।
  12. ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণার পরও থামল না শ্রমিক অসন্তোষ। মঙ্গলবার নতুন করে নয়ডার সেক্টর ৭০ ও ৮০-তে ছড়িয়ে পড়ল অশান্তি। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ।
  13. উত্তরপ্রদেশ সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে বিভিন্ন শ্রেণির শ্রমিকদের জন্য বাড়াল ন্যূনতম মজুরির হার। নতুন (অন্তর্বর্তী) ন্যূনতম মজুরির হার, ১ এপ্রিল থেকে কার্যকর করা হবে।
  14. আজ ঘোষণা হতে পারে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম শ্রেণির ফলাফল।
  15. ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে প্রতীকের স্ত্রী বার্বি জৈন ও ভাই পুলকিত জৈনকে ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে বুধবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*