- বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বর্তমান প্রস্তাবটি কোনও মহিলা ক্ষমতায়ন বিল নয় এবং ২০২৩ সালে পাস হওয়া মূল নারী সংরক্ষণ বিলটিই ছিল আসল আইন। এই পদক্ষেপের লক্ষ্য ভারতের নির্বাচনী মানচিত্র পরিবর্তন করা।
- কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘মহিলাদের সামনের রেখে পলিটিক্যাল গিমিক করার জন্যই আনা হয়েছে মহিলা সংরক্ষণ বিল। সরকারের আসল উদ্দেশ্য হলো ডিলিমিটেশন। প্রধানমন্ত্রীজি আপনি নাটক করা বন্ধ করুন।’
- মমতা বলেন, ‘কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন, উত্তরবঙ্গ উন্নয়নে কিছু হয়নি। আমি বলি আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। বেশিদিন থাকবেন না। কিন্তু যে ক’দিন আছেন দয়া করে মিথ্যা কথা কম বলুন।
- মথুরাপুরকে আলাদা মহকুমা করার আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রায়দিঘিতে ভোট প্রচারে এসে আশ্বাস অভিষেকের। রায়দিঘি থেকে সরাসরি দিঘার বাস চালানোর প্রতিশ্রুতি অভিষেকের। বিজেপির আমলে ব্যাপক মূল্যবৃদ্ধি হয়েছে, রায়দিঘি থেকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- দেবাশিস কুমারের বাড়িতে সকাল থেকেই তাঁর বাড়ি, অফিসে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। প্রতিবাদে নির্বাচনী অফিসের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল কংগ্রেসের সমর্থকদের।
- শুক্রবার সকালে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক ও ভবানীপুর এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা।
- বৃহস্পতিবার গভীর রাতে চোপড়া বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালায়।
- নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। রাতের অন্ধকারে বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নন্দীগ্রামে।
- ২৬ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গে নগদ ২১ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। মদ, ড্রাগ, দামি জিনিসপত্র মিলিয়ে বাজেয়াপ্ত জিনিসের মূল্য ৪২৭ কোটি।
- রাজ্যের সহকারী অধ্যাপকদের কোনও কারণ না দেখিয়ে ভোটের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
- আরজি কর মেডিক্যাল কলেজে বেসরকারি এজেন্সির অধীনে কর্মরত প্রায় ৩০৫ জন চুক্তিভিত্তিক কর্মী গত ২ মাসের বেতন বকেয়া থাকায় ধর্মঘট শুরু করেছেন।
- কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল জানিয়ে দিয়েছে,তারা বিজেপিকেই সমর্থন করবে। যদিও বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলও। তবে, এবার থেকে তাঁদের দলের প্রার্থীরা বিজেপির হয়ে প্রচার করবে।
- ভোটের সময় মাতৃ শক্তি ভরসা কার্ডের ফর্ম ফিলাপ করছে বিজেপি। নরেন্দ্র মোদীর ছবি দেওয়া এই ফর্ম নিতে মহিলাদের ভিড় দেখা যাচ্ছে। তৃণমূলের অভিযোগ, এ ভাবে মহিলা ভোটারদের প্রভাবিত করছে বিজেপি। এটায় নির্বাচন বিধি লঙ্ঘন করা হচ্ছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল।
- কেন্দ্রীয় সরকার ও অন্য এজেন্সি কৃষকদের থেকে গম সংগ্রহে দেরি করছে। সংগ্রহের নিয়মে ছাড়ও দিচ্ছে না। তার প্রতিবাদে শুক্রবার পাঞ্জাব জুড়ে তিন ঘণ্টার রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছে কৃষকদের একাধিক সংগঠন।
- ছত্তিসগড়ের শক্তি জেলায় বেদান্ত পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণে ২০ জনের মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের হলো সংস্থার চেয়ারম্যান অনিল আগরওয়াল-সহ দশ জনের বিরুদ্ধে।

Be the first to comment