রোজদিন ডেস্ক :
ভারত সহ সারা বিশ্বকে স্বস্তি দিয়ে হরমুজ প্রণালী খুলে দিলো ইরান।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি আজ পৃথক ভাবে এই ঘোষণা করেন।
সম্প্রতি ইসলামাবাদে আমেরিকা ও ইরানের শান্তি বৈঠক ভেস্তে গেলেও ফের আবার বৈঠকের জমি তৈরির প্রস্তুতি চলছে।
উভয় পক্ষের এই ঘোষণার পর বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামও ১০% কমেছে।
ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি সমাজ মাধ্যমে জানান, লেবাননে যুদ্ধ বিরতি হয়েছে। এর যে কদিন বাকি থাকবে, হরমুজ প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজই চলাচল করতে পারবে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এর জন্য ইরানকে ধন্যবাদ জানান।
ইরানের এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তিতে ভারত সহ সারা বিশ্ব। সকলেই চায়, যুদ্ধ নয় শান্তি জারি থাকুক।

Be the first to comment