মুখ্যমন্ত্রীর প্রস্তাবকের বাড়ি আয়কর আধিকারিকদের অভিযান

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিধান সভা নির্বাচনের আগে এবার খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রস্তাবকের বাড়ি আয়কর আধিকারিকরা অভিযান করলেন। আজ সকালেই এলগিন রোডে মিরাজ শাহর বাড়ি তাঁরা উপস্থিত হন। একই সঙ্গে রাসবিহারী কেন্দ্রের টিএমসি প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি, নির্বাচনী কার্যালয়েও আয়কর অভিযান চলছে।
সূত্রের খবর, পেশায় শিক্ষাবিদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিরাজ শাহ গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রস্তাবক হিসাবেও গেছিলেন।
তাঁর বাড়িতে এই আয়কর হানাকে রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে করে শাসক দল।
ভবানীপুরে মুখ্যমন্ত্রীর প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী অবশ্য একে স্বাভাবিক বলে মনে করেন।
এই খবর লেখা অবধি মিরাজ শাহর বাড়ি আয়কর তল্লাশি চলছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*