মাধ্যমিকের ফল ৮ মে

Spread the love

রোজদিন ডেস্ক: ভোট পর্ব মিটলেই প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৮ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। এবার পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফল। রাজ্যের বহু শিক্ষক এসআইআর-সহ নির্বাচনী কাজে যুক্ত ছিলেন। ফলে খাতা দেখা এবং ফলপ্রকাশে বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত খাতা জমা পড়েছে। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি শেষ হয়েছিল এবারের পরীক্ষা। এ বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*