অধ্যাপকদের পোলিং অফিসার পদে নিয়োগ, বিজ্ঞপ্তি খারিজ আদালতে

Spread the love

রোজদিন ডেস্ক : অধ্যাপক, সহ-অধ্যাপকদের পোলিং অফিসার পদে নিয়োগ নয়। গ্রুপ-এ এডুকেশন সার্ভিসে সঙ্গে যুক্ত ওই শিক্ষকদের ভোটের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিও খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবারই এই সংক্রান্ত মামলায় কমিশনকে তীব্র ভর্ৎসনা করে আদালত। শুক্রবার সেই মামলা খারিজ করার পাশাপাশি বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, কোনও কারণে কলেজের অধ্যাপকদের বুথে পাঠানো হচ্ছে, সেই ব্যাপারে বারংবার কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। আদালত একাধিকবার নথি পেশ করার নির্দেশ দিলেও তা দিতে ব্যর্থ হয়েছে কমিশন। অর্থাৎ কমিশন কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই অধ্যাপকদের ভোটের কাজে নিযুক্ত করেছে। তাই কমিশনের এই নির্দেশ খারিজ করা হচ্ছে। আদালত জানিয়েছে, ইতিমধ্যে যে অধ্যাপকরা প্রশিক্ষণ নিয়েছেন এবং যারা স্বেচ্ছায় কাজ করতে চান, তাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকরি হবে না। যাঁরা এই দায়িত্ব পালন করতে চান, তাঁরা করতেই পারেন। বিশেষত যাঁদের ট্রেনিং হয়ে গিয়েছে৷ আদালতের পর্যবেক্ষণ, অধ্যাপকদের বেতন ও পদের কথা মাথায় রেখে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলেই তাঁদের ভোটের কাজে নিযুক্ত করা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*