রোজদিন ডেস্ক
নন্দীগ্রামের আই এস এফ প্রার্থীকে শাসক দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তোলপাড় উঠেছে। সূত্রের খবর,, টি এম সি নেতা শেখ মনসুর আলি আই এস এফ প্রার্থী শবে মিরাজ আলি খান কে তাঁদের দলে যোগ দিতে বলেছেন। বামফ্রন্ট সমর্থিত শবে মিরাজ জানিয়ে দেন, দল তাঁকে প্রার্থী করেছে, তিনি বিশ্বাসঘাতকতা করতে পারবেন না। এই নিয়ে উভয়ের কথোপকথনের অডিও ও ভাইরাল হওয়ায় রাজনৈতিক মহল রীতিমত সরগরম। টি এম সি নেতা র অভিযোগ, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ই তা ফাঁস করেছেন। যা অস্বীকার করেছে বিজেপি।
উল্লেখ্য, নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারী র বিরুদ্ধে তাঁর ই প্রাক্তন সুহৃদ পবিত্র কর টি এম সি র প্রার্থী হয়েছেন।।
টি এম সি র দাবি তাঁদের প্রার্থী ই জয়ী হবেন।
নন্দীগ্রাম ছাড়া শুভেন্দু অধিকারী ভাবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র বিরুদ্ধে ও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ও তিনি জিতবেন বলে জোর গলায় দাবি করছেন।

Be the first to comment