দশে দশ

Spread the love
  1. বিজেপির মুখে মহিলা সংরক্ষণের কথা শুনে তাদের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. সংসদে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর জঘন্য চেষ্টা বানচাল হয়েছে বলে বিশিষ্ট কংগ্রেস নেতা জয়রাম রমেশ মন্তব্য করেন।
  3. সংবিধান সংশোধনী বিল পাশ হয়নি।  বিল পাশ আটকে যাওয়ার পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
  4. নির্বাচন কমিশন ভোট কর্মীদের পোস্টাল ব্যালট দেওয়ার সময়সীমা বৃদ্ধি করলো।
  5. ভোটের মরসুমে এবার দার্জিলিং পাহাড়ে ডেমোক্রেসি এক্সপ্রেসের যাত্রা শুরু হোল। বিশ্ববিখ্যাত টয় ট্রেনের একটি যাত্রাকে  আপাতত এই নামে শুক্রবার থেকে চালানো শুরু হয়েছে।
  6. অধ্যাপক, সহ-অধ্যাপকদের পোলিং অফিসার পদে নিয়োগ নয়। গ্রুপ-এ এডুকেশন সার্ভিসে সঙ্গে যুক্ত ওই শিক্ষকদের ভোটের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিও খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
  7. শুক্রবার গভীর রাতে পুনে বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার একটি বিমানের ‘হার্ড ল্যান্ডিং’-এর জেরে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় রানওয়ে। এর জেরে একাধিক বাণিজ্যিক উড়ান বাতিল হয়েছে।
  8. রাজ্যের শাসক দলের হয়ে কাজ করার অভিযোগে পাঁচজন বিএলওকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অভিযুক্ত বিএল‌ও–দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি এফ‌আইআর করার নির্দেশও দেওয়া হয়েছে।
  9. আবহাওয়াবিদদের মতে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দু-একটি জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও পরবর্তী সাত দিনে গোটা রাজ্য জুড়েই ঝড়-বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
  10.  ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন-এর পক্ষ থেকে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ছাড়ের মেয়াদ বৃদ্ধি করার কথা জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*