আজ রাতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, নেপথ্যে মহিলা বিল? জল্পনা

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাত ৮.৩০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
গতকাল সংসদে বিরোধী পক্ষের সম্মিলিত বিরোধিতায় মহিলা সংরক্ষণ সংশোধনী, এলাকা পুনর্বিন্যাস সহ তিনটি বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। জোর করে তা পাশ করাতে ব্যর্থ হয়ে তাদের মুখ পুড়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
এই প্রেক্ষিতে আজ প্রধানমন্ত্রীর ভাষণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে তাঁদের ধারণা। তিনি মহিলা সংরক্ষণ সংশোধনী বিল কেন পাশ করানো যায় নি, তা নিয়ে বিরোধী দের ঠুকবেন, নাকি অন্য কোন বিষয়ে বক্তব্য রাখবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
এই বিল নিয়ে আলোচনা কালেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী প্রমুখ বিরোধীদের মহিলা বিরোধী বলে দাগিয়ে দেন। প্রধানমন্ত্রী এ ও বলেন,এই বিল পাশ না করাতে হলে তাঁরই লাভ।
ওয়াকিবহাল মহল মনে করেন, আজ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী সম্ভবত এই বিষয়ে ই বলতে পারেন। প্রধানমন্ত্রী র দফতর টিভি-তে তিনি ভাষণ দেওয়ার কথা জানালেও কি নিয়ে তিনি বলবেন তা জানায়নি। ফলে এই নিয়ে রাজনৈতিক সহ বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*