কাজে গাফিলতি, ভবানীপুরের তিন আধিকারিককে সরিয়ে দিল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটের মুখে ফের কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। সরিয়ে দেওয়া হল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা তিন আধিকারিককে। এরা তিনজনই ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে থাকা তিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদমর্যাদার অফিসার।তিনজনের বিরুদ্ধেই কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠেছে। এরপরেই তাঁদের সরিয়ে দিল কমিশন। বৃহস্পতিবার ২৩ এপ্রিল প্রথম দফা নির্বাচনের মাত্র ৪৮ ঘন্টা আগে এই সিদ্ধান্ত নিল কমিশন। জানা গিয়েছে এই তিনজনকেই সাসপেন্ড করা হয়েছে। এরা হলেন, সুরঞ্জন দাস, সত্যরঞ্জন পাল ও সৌভিক নন্দী। ইতিমধ্যে এই বিষয়ে কমিশনের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*