- আজ চারটি জনসভা তৃণমূলনেত্রীর, হলদিয়া, বারাকপুর, জগদ্দল ও জোড়াসাঁকোয়।
- আজ মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড়জোড়া, ঝাড়গ্রাম ও ভাতারে তিনটি জনসভার পাশাপাশি, খড়্গপুর সদরে একটি রোড শোয়ের কর্মসূচি রয়েছে।
- ভোটের প্রচারে আজও বাংলায় ঠাসা কর্মসূচি অমিত শাহের।।আজ তাঁর চারটি জনসভা রয়েছে, কার্শিয়াং, কুলটি, শালবনি এবং চণ্ডীপুরে।
- কাজে গাফিলতি, ভবানীপুরের ফ্লাইং স্কোয়াডের তিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।
- ভোটের আগে গ্রেফতার করা হতে পারে, আশঙ্কা প্রকাশ করে মহকুমাশাসকের কাছে দরবার করলেন কোচবিহারের দুই তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী ও উদয়ন গুহ।
- সাত সকালে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন, হতাহতের খবর নেই।
- রাজ্যে বিজেপি এলেই ২ দিনের মধ্যে গোর্খাদের সমস্যার সমাধান, মঙ্গলবার কার্সিয়াংয়ের জনসভা থেকে প্রতিশ্রুতি অমিত শাহের।
- রাজ্যে প্রথম দফার ২,১৯৩টি কুইক রেসপন্স টিম নামাচ্ছে নির্বাচন কমিশন।
- রাহুল গান্ধির দ্বৈত নাগরিকত্ব মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সুভাষ বিদ্যার্থী।
- পারলে এবার ট্যাঙ্ক নামান,
রাজ্যের ভোটে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও আধাসেনা মোতায়েন নিয়ে কমিশনকে কটাক্ষ তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের। - ট্রাইব্যুনালে ভোটদানের ছাড়পত্র পেলেন কতজন, আজ প্রথম দফার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
- ভোটের আগে রাজ্যে মদের দোকান বন্ধের সময়সীমা ৪৮ ঘন্টা থেকে বেড়ে হল ৯৬ ঘন্টা।

Be the first to comment