ভোট কর্মীদের বরাদ্দ মেটানোর দাবি

Spread the love

রোজদিন ডেস্ক : ভোট কর্মীদের সব জেলায় বরাদ্দ টাকা মিটিয়ে দেওয়ার দাবি উঠলো। ভোটের কাজে যাওয়ার আগে তাঁদের সব বকেয়া টাকা মিটিয়ে দেওয়া, বিএলও এবং ভোট কর্মীদের ভোটদানের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা ইত্যাদি দাবিতে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ (ভোট কর্মী শাখা) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে চিঠি দিয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, ভোট প্রক্রিয়া শুরুর আগে কর্মীদের এই সব সমস্যা সমাধান করা জরুরি।
রাজ্য সরকার বাজেটে ঘোষণা করা সত্বেও ডিএ মেলেনি। কোনও বিজ্ঞপ্তি জারি না হওয়ায় ক্ষুব্ধ তাঁরা। কেন্দ্র সম্প্রতি কর্মীদের ২%, ডিএ ঘোষণা করায় তাঁদের ক্ষোভ আরও বেড়েছে।
ভোট কর্মীদের সুবিধার জন্য সংগঠন হেল্প লাইন ও তৈরি করেছেন বলে কিংকর অধিকারী জানান। চারটি মোবাইল নম্বরে ভোট কর্মী রা তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*