মহিলা বিল, রূপায়ণের দাবিতে প্রধানমন্ত্রীকে আগেই চিঠি দিয়েছেন সোনিয়া, রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক :
মহিলা সংরক্ষণ সংশোধনী বিল সংসদে পাশ না হওয়ায় ভোটের মরসুমে বিরোধীদের নিশানা করছেন প্রধানমন্ত্রী। অথচ এই বিল কার্যকর করতে বহু বছর আগেই কংগ্রেসের দুই শীর্ষ নেতা সোনিয়া ও রাহুল গান্ধী প্রধানমন্ত্রী কে চিঠি দিয়েছিলেন। আজ দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই তথ্য তুলে ধরেন। সমাজ মাধ্যমে ২০১৮ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী কে লেখা রাহুল গান্ধীর চিঠিটিও দিয়েছেন তিনি। জয়রাম রমেশ জানান, ২০১০ সালের ৯ মার্চ রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে এই মহিলা বিল গৃহীত হয়েছিল। প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলি একে ঐতিহাসিক মুহূর্ত বলেছিলেন। কিন্তু এতদিন সরকারে এসেও প্রধানমন্ত্রী এই বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া তো দূরস্থান, তড়িঘড়ি এলাকা পুনর্বিন্যাসের সঙ্গে একে জুড়ে দেওয়ার অভিসন্ধি নেন। বিরোধীরা যা রুখে দিয়েছেন।
কংগ্রেস তা রূপায়ণের কথা বললেও বিজেপি নীরব ছিল বলে তিনি তোপ দাগেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*