রোজদিন ডেস্ক :
বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার মুম্বাই এর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি হয়েছেন।হাসপাতাল সূত্রে প্রকাশ, দুদিন আগে তিনি ওখানে ভর্তি হন সাধারণ স্বাস্থ্য পরীক্ষার জন্য।
সম্প্রতি পঁচাশি বছর বর্ষীয় এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার হুইল চেয়ারে রাজ্যসভার সদস্য পদে শপথ নিয়েছেন। মাস দুয়েক আগে বুকে সংক্রমণ, জলশূন্যতার জন্যও তিনি দুবার পুনের হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Be the first to comment