- ভোটবঙ্গে এবার গোর্খাদের উদ্দেশে বড় বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৬ মাসের মধ্যে পাহাড়ের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
- হলদিয়ার সভা থেকে তোপ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘এই জেলায় গদ্দার লিস্ট করে দিয়েছে, কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। ভোটের পরে তুমি নিজেকে সামলাও। অনেক কেলেঙ্কারি আছে। হলদিয়া থেকে কত ট্রাক যায়? সেই ট্রাকের কাটমানি কে খায়? যত কোম্পানি আছে, তাদের থেকে মাসে মাসে টাকা কে তোলে? সব একজনই তোলে।’
- আজ, ২১ এপ্রিল নিষ্পত্তি হওয়ার নামের তালিকা প্রকাশ হবে। এসআইআর প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে নাম নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ২১ এপ্রিল পর্যন্ত যাঁদের নামের নিষ্পত্তি হবে, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন।
- রাজ্যের বিভিন্ন কলেজের সহকারী অধ্যাপকদের ভোটের কাজে (প্রিসাইডিং অফিসার) নিয়োগের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ। ভোটের কাজে তাঁদের কমিশনের কতটা প্রয়োজন সেটাও উপলব্ধি করতে হবে। তাঁদের যদি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়, সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি নাগরিকের জাতীয় স্বার্থ দেখা বাধ্যতামূলক।
- এবার নির্দেশ দেওয়া হয়েছে, ভুয়ো ভোটারকে ধরে নিয়ে যাওয়া হবে সোজা জেলে। তারপর অভিযোগ প্রমাণ হলে ৬ মাস পর্যন্ত জেল হতে পারে।
- দাঁতনে প্রচারের শেষ দিনে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি প্রার্থী অজিত কুমার জানা। প্রার্থীর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। পাশাপাশি আহত হয়েছেন প্রচুর বিজেপি কর্মী-সমর্থক। ভাঙচুর করা হয়েছে প্রার্থীর গাড়ি ও একাধিক মোটরবাইক।
- সাংবাদিক বৈঠক করে তৃণমূল বলছে, কেন্দ্রীয় বাহিনী সব অতিক্রম করে সন্ত্রাসের একটি চেহারা তৈরি করছে। ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।
- একবালপুর ঘটনায় পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার করা হল বিজেপির পাঁচ কর্মীকে।
- প্রথম দফা ভোটের ঠিক দু দিন আগে বাইক নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হল কমিশনের তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও বাইক র্যালি করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না। শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার প্রয়োজনে রাস্তায় বাইক নিয়ে বেরনো যাবে।
- রায়গঞ্জের পর বালুরঘাট। পোস্টাল ব্যালটে ভোট দিতে গিয়ে দেখলেন ভোট হয়ে গিয়েছে সরকারি কর্মীর। যার কারণে লাইনে দাঁড়িয়ে থেকেও নিজের ভোট দিতে পারলেন না এক সরকারি কর্মী।
- ভোটের দু’দিন আগে নন্দীগ্রামের পুলিশ অবজ়ার্ভার বদল। বদলি করা হলো হিতেশ চৌধুরীকে। পাঠানো হচ্ছে অখিলেশ সিংকে।
- ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনার ১২ ঘণ্টার মধ্যে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত সাইমুল শেখ। সোমবার সকালে ফরাক্কা থানার নয়নসুখ মানিকনগর এলাকায় সাইমুল শেখের বাড়ির ছাদে থাকা বোমা বিস্ফোরণ হয়।
- তৃণমূল সাংসদ এবং জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের ৩ আত্মীয় গ্রেপ্তার। মুম্বইয়ের বাইকুল্লা থেকে ইউসুফ পাঠানের শ্বশুর, শালা এবং আরও এক আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এক ব্যক্তিকে বেধড়ক মারধরের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
- ভোট প্রচারে গিয়ে ভোটারদের টাকা বিলির অভিযোগ। গ্রেপ্তার নন্দীগ্রামের শেখ সুফিয়ানের জামাই দাপুটে তৃণমূল নেতা শেখ হাবিবুল রহমান ওরফে নান্টু।
- আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবিরের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তুলকালাম। পুলিশ ও প্রার্থীর মধ্যে তীব্র বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। পুলিশের বিরুদ্ধে প্রচার রুখে দেওয়ার অভিযোগ।

Be the first to comment