রোজদিন ডেস্ক : রাজ্যে প্রথম দফার নির্বাচনের আগেই বন্ধ করা হোল উত্তর বঙ্গের ভুটান সীমান্ত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের তিনটি ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভুটান সরকার। সোমবার থেকেই ফুন্টসিলিং,সামতসে ও লামোইজিংখা, এই তিনটি ফটক ই সোমবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা অবধি বন্ধ রাখা হচ্ছে।
এর ফলে পর্যটন, ব্যবসা বাণিজ্যে কিছুটা প্রভাব পড়বে বলে স্থানীয় মানুষ মনে করেন।এই দুই সীমান্ত দিয়েই বহু পর্যটক ভূটানের কিছুটা ভিতরে গিয়ে ঘুরে আসেন। তাঁরা এখন আর যেতে পারছেন না। স্থানীয় সূত্রে প্রকাশ, আগে নির্বাচনের দিন এই ফটক বন্ধ থাকতো, এবার ভুটান সরকার আগেই তা বন্ধ করায় বিস্মিত তাঁরা। যদিও কেন ২০ এপ্রিল বিকেল থেকে ২৩ এপ্রিল সন্ধ্যা অবধি তা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে ভুটান সরকার কিছু জানায়নি। এটা আন্তর্জাতিক বিষয় বলে সবাই মেনে নিয়েছেন।

Be the first to comment