রাজ্যে প্রচারে এসে টিএমসি-কে তোপ হেমামালিনীর

Spread the love

রোজদিন ডেস্ক : গত ৭/৮ বছরে এই রাজ্যে তাঁকে অনুষ্ঠান করতে বাধা দেওয়া হয়েছে বলে টিএমসি কে তোপ দাগলেন বলিউডের স্বপ্নসুন্দরী হেমামালিনী। বিজেপি র সাংসদ এই তারকা অভিনয় ছাড়াও বহু নৃত্যানুষ্ঠান করেন। আজ প্রথম দফার নির্বাচনে প্রচারের শেষ দিনে ময়নাগুড়িতে দলের প্রার্থী ডালিম রায়ের প্রচারে আসেন তিনি। কংগ্রেস ও তৃণমূলকে এক বন্ধনীতে রেখে মহিলা বিল নিয়ে তোপ দাগেন। বলেন, এই দুই দলই মহিলাদের পক্ষে বিপজ্জনক। তাই সংসদে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ করতে দেয়নি।
বলিউডের স্বপ্ন সুন্দরীকে দেখতে ময়নাগুড়ির জনসভায় ভিড় উপছে পড়ে। ঝানু রাজনীতিবিদের ভঙ্গিতে তিনি নারী নিরাপত্তা, কর্মসংস্থান, অনুপ্রবেশ ইত্যাদি ইসুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। তাঁর সংসদ কেন্দ্র মথুরায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবি করেন। প্রশংসা করেন ডবল ইঞ্জিন সরকারের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*