রোজদিন ডেস্ক : আগে এসেছিলেন রাহুল গান্ধী, মহম্মদ আজহারউদ্দীন, আজ বহরমপুরে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর হয়ে প্রচারে এলেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্য মন্ত্রী সচিন পাইলট। অধীর চৌধুরীকে পাশে নিয়ে ওখানে রোড শো করেন তিনি। উপছে পড়া জনস্রোত দেখে দৃশ্যত খুশি সচিন পাইলট বলেন, কেন্দ্র – রাজ্য সরকারের সংঘাতে রাজ্যে মানুষ বীতশ্রদ্ধ। অধীর চৌধুরী তো জিতবেনই, কংগ্রেসও ভাল ফল করবে।
উল্লেখ্য, দীর্ঘ দিন পর এবার বিধানসভা নির্বাচনে লড়ছেন মুর্শিদাবাদের রবিনহুড অধীর চৌধুরী। প্রথম দিকে তাঁর প্রচারে শাসক দল বাধা দিলেও যত দিন গেছে, তাঁর প্রচারে উপছে পড়েছে জনস্রোত। আজ প্রচারের শেষ দিনেও তার ব্যতিক্রম ছিল না।

Be the first to comment