- আজ তৃণমূলনেত্রীর তিনটি কর্মসূচি। চৌরঙ্গি ও যাদবপুরে জনসভার পর ভবানীপুরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ একটি প্রচার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সন্ধে মেটিয়াবুরুজে করবেন জনসভা।
- ভয় থেকে মুক্তি পেতে বিপুল সংখ্যায় বিজেপিকে ভোট দিচ্ছে সাধারণ মানুষ।কৃষ্ণনগরের সভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- বাংলায় প্রথম দফার ভোট উৎসবে অংশ নিতে আহবান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সমাজ মাধ্যমে বাংলায় তিনি এই আহবান জানান।
- ২৫ এপ্রিল পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী, করবেন তিনটি জনসভা। একটি শহিদ মিনার ময়দানে।
- পশ্চিমবঙ্গের ১৬ জেলার ১৫২ আসনে চলছে ভোটগ্রহণ। বেলা পর্যন্ত বড় কোনও অশান্তির খবর নেই।
- বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার ৪১ শতাংশেরও বেশি।
- ভোটগ্রহণ চলা পর্যন্ত নিজের কেন্দ্রের বাইরে যেতে পারবেন না প্রার্থী, নির্দেশ কমিশনের।
- ভোটের বাংলায় প্রথম মৃত্যু এক বৃদ্ধার। নাম ইসরাতন বিবি। কেশপুরের ঘটনা। ভোট দিয়ে বেরিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
- ভোটের দিন বেলা বাড়তে মুর্শিদাবাদের নওদায় উত্তেজনা। আম জনতা পার্টির হুমায়ুন কবীরের গাড়ি ঘিরে টিএমসির বিক্ষোভ।
- উত্তরবঙ্গের কোচবিহারে মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে দেখে টিএমসি সমর্থকদের শ্লোগান। ঘটনাস্থলে ছিলেন টিএমসি প্রার্থী সাবলু বর্মণ।
- মেখলিগঞ্জে ইভিএম খারাপের অভিযোগ নিয়ে উত্তেজনা। সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত থাকায় ক্ষুব্ধ ভোটাররা।

Be the first to comment