ভারতের বিরুদ্ধে বিষোদগার ট্রাম্পের, প্রধানমন্ত্রী চুপ কেন? প্রশ্ন খড়গের

Spread the love

রোজদিন ডেস্ক :
মার্কিন রাষ্ট্র পতি ডোনাল্ড ট্রাম্পের ভারত নিয়ে বিষোদগারের পর প্রধানমন্ত্রী চুপ কেন প্রশ্ন তুললেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে ও বিরোধীরা।
সমাজ মাধ্যমে ট্রাম্প অভিবাসী ও ভারতকে নিশানা করে বলেন, আমেরিকায় এদের শিশু জন্মায়। সঙ্গে সঙ্গে নাগরিক হয়ে যায়। তারপর তাদের পরিবারকে ডেকে আনে চিন, ভারত ও গ্রহের অন্য জঘন্য সব জায়গা থেকে। এর জন্য বেশি দূর যেতে হবে না। এই অভিবাসী শ্রেণির আমেরিকার প্রতি কোনও দায়িত্বই নেই। বরাবর কিন্তু এমন ছিল না বলে তিনি মন্তব্য করেন।
ট্রাম্পের এই বিষোদগার নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়ে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেন, ভারতীয় রা আমেরিকার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কেন মার্কিন সরকারের বিরুদ্ধে এখানে কিছু বলা যায় না, তিনি প্রশ্ন তোলেন। অপারেশন সিঁদুর, ব্রিকস এখন মৃত বলে ট্রাম্পের মন্তব্য, ভারতের ওপর ৫০% কর চাপানো ইত্যাদির উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীকে কটাক্ষে বিঁধে বলেন, পশ্চিম বঙ্গের হাই ভোল্টেজ নির্বাচনী প্রচারের মাঝে উনি কি এই নিয়ে কিছু বলবেন? ট্রাম্প ভারতকে এই ভাষায় আক্রমণ করার পরও প্রধানমন্ত্রী কি করে নীরব তিনি প্রশ্ন তোলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*