রোজদিন ডেস্ক : গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর আজ কালবৈশাখী হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। গতকাল প্রথম দফার নির্বাচনের দিন উত্তরবঙ্গে বৃষ্টির পুর্বাভাস থাকলেও তা হয়নি। পরন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। চারজন ভোটারও কাল মারা গেছেন।
আজও এই সব জেলায় প্রচন্ড খরতাপ।
আবহাওয়া দফতরের খবর, আজ বিকেল, সন্ধ্যায় কালবৈশাখী হতে পারে। উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিম বঙ্গ হয়ে উত্তর ওড়িশা অবধি একটি নিম্নচাপ অক্ষ রেখা বিস্তৃত হয়েছে। এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তাপমাত্রা কমার আশা।

Be the first to comment