রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি উন্নয়নে উপযুক্ত ব্যবস্থা নিতে সচিব দের পরামর্শ দিয়েছেন।
বুধবার নবান্ন সভাঘরে তিনি ৪১ টি দফতরের সচিব সহ পদস্থ আধিকারিক দের সঙ্গে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন কাজ করতে বলা হয়। স্বপন দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষ সহ একাধিক বিধায়ক ও বৈঠকে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী র পরামর্শে স্বপন দাশগুপ্ত পরে উচ্চ শিক্ষা দফতরে গিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষা মন্ত্রী হতে পারেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
সীমান্তে কাঁটাতারে দেওয়ার জন্য জমি দেওয়ার কাজ ও দ্রুত শেষ করতে চায় রাজ্য। এর জন্য প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী কে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী।
টলিউডে র বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, হিরণ চ্যাটার্জি, পাপিয়া অধিকারী কে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। এই চারজন ই রূপোলি জগত থেকে এসেছেন।
স্বাস্থ্য দফতরের কাজকর্ম খতিয়ে দেখতে আচমকা হাসপাতাল পরিদর্শনে গুরুত্ব দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজেও এই পরিদর্শনে যেতে পারেন বলে জানা যায়।
পথে আরও বেশি বিদ্যুৎ চালিত বাস নানাতে পরিবহন সচিব কে বলেন মুখ্যমন্ত্রী।
কলকাতার চিংড়ি ঘাটায় থমকে থাকা মেট্রো রেলের কাজ শুরু করতেও সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য। আগামী শুক্রবার থেকে এই কাজ শুরু হবে। তা রূপায়িত হলে গড়িয়া থেকে দমফম বিমানবন্দর সরাসরি যাওয়ার পথ খুলে যাবে। পুজোর আগে এই কাজ শেষ করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য।
নতুন সরকারের সামনে এখন রাজ্যের সার্বিক উন্নয়ন মূল লক্ষ্য। এরজন্য ডবল ইঞ্জিন সরকার এক সঙ্গে কাজ করবে বলে জানা যায়।
#

Be the first to comment