রোজদিন ডেস্ক :
বীরভূমের রামপুরহাটের রেললাইনে আজ দুপুরে তরুণ তরুণীর মৃতদেহ উদ্ধার নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। তাঁরা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, নাকি আত্মঘাতী হয়েছেন, পুলিশ তা খতিয়ে দেখছে। নিহতদের আধার কার্ড থেকে পরিচয় জানা গেছে, সুদীপ লেট ও সুচিত্রা লেট। মুরারই এর খানপুরের এই বাসিন্দাদের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পরিবারের লোকজনকে খবর দিয়েছে পুলিশ।

Be the first to comment