রোজদিন ডেস্ক :
তোলাবাজির অভিযোগে এবার কলকাতা পুরসভার কাউন্সিলর সুদীপ পোল্লে গ্রেফতার হলেন। আজ রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে এলাকায় দাপুটে নেতা হিসাবে পরিচিত। আজই তাঁর বিরুদ্ধে ঠাকুর পুকুর থানায় অভিযোগ দায়ের হতেই সক্রিয় হয় পুলিশ।
আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে। অতি সাধারণ অবস্থা থেকে রাজনীতিতে দ্রুত উত্থান তাঁর। সূত্রে র খবর, প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জির হাত ধরেই তাঁর এই উত্থান। ২০১০ সাল থেকে ওই ওয়ার্ডে জয়ী হয়ে আসছেন তিনি।
তাঁকে নিয়ে এইদিন টিএমসি-র ১৭ জন গ্রেফতার হলেন। এর মধ্যে একাধিক কাউন্সিলর ও আছেন।
তাঁদের সবার বিরুদ্ধেই তোলাবাজি, জোর করে টাকা আদায়, ভীতি প্রদর্শন, জমি, বাড়ি, সম্পত্তি দখল, শ্লীলতাহানি ইত্যাদি অভিযোগ আছে।
একের পর এক টিএমসি নেতা, কর্মীদের গ্রেফতার কোথায় গিয়ে থামবে তা নিয়ে দলের অন্দরে রীতিমত আতঙ্ক দেখা দিয়েছে।

Be the first to comment