রোজদিন ডেস্ক :
সরকারি ত্রাণ সামগ্রী লোপাটের অভিযোগে তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার পুর প্রধান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেফতার হলেন। গতকাল রাতে পুলিশ এক গোপন আস্তানায় হানা দিয়ে তাঁকে ধরে। রবিবার রাতে পুড়া থেকে প্রচুর সরকারি ত্রিপল, লাঠি উদ্ধার হয়। তা পাচারের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। এই ছাড়া তাঁর কার্যালয়ের সামনে প্রচুর নথিপত্র পোড়ানোরও চেষ্টা হয়। এরপর থেকে গা ঢাকা দেন তিনি। গতকাল রাতে পুরপ্রধানের গোপন আস্তানায় হানা দিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে, উদ্ধার হয় নগদ ৮০ লক্ষ টাকা, সরকারি ত্রিপলও।
স্থানীয় সূত্রের খবর, ত্রাণের জন্য আসা সরকারি ত্রিপল সহ অন্যান্য সামগ্রী না দিয়ে চড়া দামে তা বিক্রি করা হোত। তাঁর ওখানে নগদ ৮০ লক্ষ টাকা কোথা থেকে এল পুলিশ তা তদন্ত করছে।

Be the first to comment