- আজ নবান্নে অন্নপূর্ণা যোজনা-র ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকবেন রাজ্যের নারী-শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী জানান, অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ওই ফর্ম।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘মা ক্যান্টিনে’ এ বার থেকে সপ্তাহে দু’দিন মিলবে মাছ-ভাত। বাকি দিনগুলিতে ডিম-ভাত। দাম থাকবে সেই ৫ টাকাই।
- শুভেন্দু বলেন, আমরা বলেছি স্কুল-কলেজ মন্দিরের এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না। এ সরকার অন্যভাবে চলবে।
- ৫ জুন কেন্দ্রীয় সরকার ‘এক পেড় মা কে নাম’ প্রকল্পের ঘোষণা করেছে। রাজ্যেও তা পালন করা হবে বলে জানান শুভেন্দু। প্রত্যেক বিধায়ককে এলাকায় বিতরণ করার জন্য বন দপ্তর, পরিবেশ দপ্তর গাছ দেবে।
- ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যে জনকল্যাণ শিবির হবে, কেন্দ্রীয় সরকারের নির্দেশে। ওই শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্পের বিষয়ে মানুষকে অবহিত করা হবে।
- পুলিশ গ্রেফতার করলেও, রাতারাতি জামিন পেয়ে গেলেন প্রশান্ত বর্মণ।
- শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে মামলা দায়ের করলেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। ২০২৫ সালে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগ। ‘গন্দা’ ধর্ম বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে দাবি। সেই কারণেই দায়ের মামলা।
- পশ্চিমবঙ্গেও শীঘ্রই শুরু হতে চলেছে জনগণনার কাজ। আগামী ১৮ মে ২০২৬ তারিখে রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরে রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে।
- ভারতের পরিবর্তিত জনসংখ্যা নিয়ে গবেষণা-পর্যালোচনা করতে তৈরি করা হল একটি উচ্চ পর্যায়ের কমিটি। এই কমিটি শুধুমাত্র যে অনুপ্রবেশ ও অন্যান্য কারণে দেশের ডেমোগ্রাফি বদলের পর্যালোচনা করবে, তাই নয়, পাশাপাশি কীভাবে চিহ্নিতকরণ, আটক ও ফেরত পাঠানোর প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি সমাধান করা যায়, তা নিয়েও পরামর্শ দেবে।

Be the first to comment