গ্রেট নিকোবর প্রকল্প, পরিবেশ অধিকার রক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ জয়রাম রমেশের

Spread the love

রোজদিন ডেস্ক : 
গ্রেট নিকোবর প্রকল্পে পরিবেশ রক্ষা অধিকার লঙ্ঘন হবে বলে বিশিষ্ট৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ উদ্বেগ ব্যক্ত করেছেন। এই বিষয়ে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় উপজাতি দফতরের মন্ত্রী জুয়েল ওরাওঁ-কে চিঠি দিয়েছেন তিনি।
জয়রাম রমেশের মতে, এই প্রকল্প রূপায়িত হলে নিকোবরের শোম্পে- সহ বিপন্ন উপজাতিরা সমস্যায় পড়বেন। ওখানে সংরক্ষিত বনাঞ্চলের বিপুল অংশ ও জমি এই প্রকল্পের আওতায় আসবে বলে তাঁর আশঙ্কা । এই বিষয়ে উপজাতি মন্ত্রক নিজেরা পুরো ব্যাপার খতিয়ে না দেখে প্রশাসনের দাবির ওপর নির্ভর করছে। এমনকি কলকাতা উচ্চ আদালতে এই নিয়ে চলা আইনি চ্যালেঞ্জ থেকেও দূরত্ব বজায় রেখেছে বলে তাঁর অভিযোগ।
তিনি সব আইনি দিক খতিয়ে দেখে স্বচ্ছ ভাবে কাজ করতে কেন্দ্রীয় মন্ত্রীকে আর্জি জানান।
কেন্দ্রর দাবি, ওখানে থাকা বিপন্ন প্রজাতির মানুষদের কোন অসুবিধা, ক্ষতি হবে না৷ পরন্তু উপজাতিদের কল্যাণ হবে। যা মানতে নারাজ জয়রাম রমেশ ও বিরোধী পক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*