রোজদিন ডেস্ক :
আজ সারা দেশে উৎসাহ উদ্দীপনার সঙ্গে সংখ্যালঘুদের পবিত্র ইদ উল আজহা তথা বকরি ইদ পালিত হচ্ছে। এই উপলক্ষে
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী প্রমুখ দেশবাসীকে শুভেচ্ছা জানান৷ সমাজে সুখ, শান্তি, ভ্রাতৃত্বর কামনা করেন।
এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই উৎসব সবাইকে মানবতার সেবা, বিশেষত সমাজের বঞ্চিত অংশের সেবা করতে অনুপ্রাণিত করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বার্তায় বলেন, এই উৎসব সমাজে ভ্রাতৃত্ব ও আনন্দের অনুভূতিকে আরও সুদৃঢ় করুক।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এই উপলক্ষে সবার ঘর উষ্ণতা ও আপনজনদের সান্নিধ্যে ভরে ওঠার শুভকামনা জানান।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলেন, এই আনন্দঘন দিনে সবার ঘরে শান্তি, ভালবাসা ও সমৃদ্ধি বয়ে আনুক।
পশ্চিমবঙ্গেও আজ ইদ উৎসব পালিত হচ্ছে। সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জমায়েতে লক্ষাধিক মানুষ নমাজ পড়েন।

Be the first to comment