রোজদিন ডেস্ক :
দীর্ঘ টানাপোড়েনের পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন সিদ্দারামাইয়া।
আজ সকালে তিনি মন্ত্রিসভার সহকর্মীদের প্রাতঃরাশে আপ্যায়িত করেন। আজ দুপুরে তাঁর ইস্তফাদানের কথা জানিয়ে দেন।
দুপুরে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে নিয়ে রাজভবনে রাজ্যপালের অনুপস্থিতিতে তাঁর সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন তিনি। সূত্রের খবর, তা গৃহীত হওয়ার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ডি কে শিবকুমারই বসবেন।
২০২৩, সালে রাজ্যে ক্ষমতায় আসে কংগ্রেস। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী হন। তখনই ঠিক হয়, জয়ের নেপথ্যের মূল কারিগর ডি কে শিবকুমার আড়াই বছর পর মুখ্যমন্ত্রী হবেন। এরপর এই নিয়ে টানাপোড়েনও চলে।
সূত্রের খবর, কংগ্রেস নেতৃত্ব তাঁকে রাজ্যসভার সাংসদ করার প্রস্তাব দেয়। কিন্ত রাজ্য ছেড়ে জাতীয় রাজনীতিতে যেতে চান না তিনি।
তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। অত্যন্ত সাধারণ ঘর থেকে উঠে আসা সিদ্দারামাইয়া দু দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন।
এবার ডি কে শিবকুমারের নেতৃত্বে সরকার গঠন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

Be the first to comment