দুর্গাপুরে গণধর্ষণ, পুলিশের জালে তিন অভিযুক্ত

Spread the love

রোজদিন ডেস্ক : কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। ইতিমধ্যেই পরিবারের তরফে দুর্গাপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশিতে নেমে তিন যুবককে গ্রেফতার করেছে। রবিবার সকালে পুলিশ নির্যাতিতাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর মেডিক্যাল পরীক্ষা করায় ও তাঁকে মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার তদন্তে নেমে ওই হোটেলে যায় পুলিশ। পৌঁছয় ফরেনসিক টিমও। শনিবার দুপুরে দুই যুবক সিটি সেন্টার এলাকার একটি হোটেলে তাঁদের দুই বান্ধবীকে নিয়ে যায়। হোটেলের চারতলায় তাঁরা দুটি ঘর ভাড়া নিয়েছিল। পরে সন্ধ্যাবেলা এক যুবক তাঁর বান্ধবীকে ঘরে রেখে পাশের রুমে যায়। ওই ঘরে তখন আরও এক যুবক ছিল। অভিযোগ, ঘরের মধ্যে ওই কিশোরীকেই তিন যুবক মিলে ধর্ষণ করে। রাত সাড়ে ৯টা নাগাদ সকলেই হোটেল ছেড়ে বেরিয়ে যায়। ‘নির্যাতিতা’র পরিবারের অভিযোগ, রাতে বাড়ি ফিরে কিশোরী অসুস্থ হয়ে পড়েন। তখন বাড়িতে তিনি সবকিছু জানান। তারপরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। তদন্তে নেমে হোটেলের রেজিস্টার এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হোটেলের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত যুবকেরা পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। তাদের নাম আজিরুদ্দিন শেখ, রাজ মল্লিক। গোটা ঘটনায় পুলিশ এক যুবতীকে খুঁজছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*