প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লিতে আপ নেতার বৈঠক

Spread the love

রোজদিন ডেস্ক : 
ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দিল্লি গেছেন। ওখানে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে নিয়ে তিনি আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন। আপ নেতা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের আলোচনা হয়।


তৃণমূল সূত্রে বলা হয়, যখন দেশের জনতা ঐক্যবদ্ধ হন, তখন পৃথিবীর কোন শক্তিই তাঁদের ন্যায়, মর্যাদা ও ২০২৯-এর সুন্দর ভবিষ্যতের পথে অভিযান বন্ধ করতে পারবে না।
আগে ইন্ডিয়া জোট নিয়ে তেমন আগ্রহ না দেখালেও রাজ্যে বিজেপির কাছে পর্যুদস্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী এবার একে আঁকড়ে রাজনীতির ময়দানে সক্রিয় হতে চাইছেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।
শুধু নির্বাচনে পরাজয়ই না, দীর্ঘ প্রায় তিন দশক আগে তাঁর নিজের তৈরি দলও এখন চূড়ান্ত ভাঙনের মুখে। মুষ্টিমেয় একনিষ্ঠ, বিশ্বস্ত অনুগামী ছাড়া দলের এই অসময়ে তাঁর পাশে কেউ নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*