তিস্তা থেকে উদ্ধার শিশু সহ চার জনের দেহ

Spread the love

রোজদিন ডেস্ক: তিস্তা থেকে উদ্ধার হোল শিশু সহ চার জনের দেহ। গ্যাংটক থেকে শিলিগুড়ি আসার পথে শুক্রবার রহস্যজনক ভাবে গাড়ি সহ এক পরিবার নিখোঁজ হয়ে যায়। রবিবার সকালে গাড়ি সহ চারজনের মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। মৃত রা হলেন সব্য নিউপানে ( ২৭) স্মরিকা নিউপানে (২৯),টিকা মায়া দহাল (৩১), দিতা ছেত্রী (৫)। পুলিশ সূত্রে প্রকাশ, পরিবার টি অসুস্থ আত্মীয় র সঙ্গে দেখা করতে সিকিম থেকে শিলিগুড়ি আসছিলেন। শুক্রবার বিকেলে ভেলাবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে তাঁদের শেষ বার কথা হয়। এরপর আর তার হদিশ মেলেনি।
স্থানীয় সূত্রের খবর, ওই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। গাড়ি টি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় গিয়ে পড়ে।।শনিবার তল্লাশি চালিয়ে গাড়ির কিছু অংশ মেলে। রবিবার মিলেছে চারটি দেহ, যা নিয়ে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*