রোজদিন ডেস্ক :
রাজ্য সভার সাংসদ পদ, দলও ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূল জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে তাঁর অভিযোগ। ক্ষুব্ধ নেতা বলেন, মানুষের কথা না শুনলে পতন অনিবার্য। বিধানসভা নির্বাচনে দলের পরাজয় হলেও আত্মসমীক্ষা করেনি দল। যতদিন গেছে দলে দুর্নীতি বেড়েছে। তিনি নিজে দলে কোণঠাসা হয়ে গেছিলেন। তৃণমূলের সব নেতা নেত্রীদের সম্পত্তি অডিট করা দরকার। দলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলেছিল বলেও তোপ দাগেন তিনি।
সূত্রের খবর, সাংসদ পদে আজ সরকারি ভাবে ইস্তফা দিতে পারেন সুখেন্দু শেখর রায়। ইতিমধ্যে সাংসদ পদ, দল ছাড়ার ঘোষণা করেছেন তিনি। দিল্লিতে আজ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, সাংসদ অভিষেক ব্যানার্জি ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছেন। অন্যদিকে দলে থাকা নিয়ে তৃণমূলের একাধিক বিদ্রোহী সাংসদ বৈঠক করছেন বলে জানা গেছে।

Be the first to comment