রোজদিন ডেস্ক :
ত্রাণ দুর্নীতির অভিযোগে আজ প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার হলেন। তাঁর নদীয়ার কৃষ্ণনগরের বাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। স্থানীয় মানুষ তাঁকে ডিম ছোঁড়ে, হেনস্থা করে। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জিজ্ঞাসাবাদের পর আজ রাতে তাঁকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ।
উল্লেখ্য, গত কয়েকদিনে তৃণমূলের একাধিক নেতার বাড়ি, গুদাম থেকে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। এর জন্য বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। আজ এই তালিকায় যুক্ত হোল প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের নামও। সূত্রের খবর, আর ও এক প্রাক্তন মন্ত্রী মানস ভূঁইয়ার গ্রেফতারের দাবি উঠেছে সবং-এ। আজ বিকেলে বিজেপি কর্মী সমর্থকরা স্থানীয় খাল সংস্কারে ব্যাপক দুর্নীতির অভিযোগ করে তাঁকে গ্রেফতারের দাবি করেন। এই নিয়ে এলাকায় চাপা উত্তেজনা আছে।

Be the first to comment